অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফের জন্মভূমি স্মৃতি বিজড়িত এলাকায় ফরিদপুর জেলার অন্তর্গত মধুখালি উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামে ১৯৯২সালে প্রতিষ্টিত দয়ারামপুর উচ্চ বিদ্যালয় আধুনিকিকরণের ক্ষেএে আরও এক ধাপ এগিয়ে গেল। কর্মকান্ড ওয়েবসাইটে প্রকাশিত হতে যাচ্ছে। আমাদের বিদ্যালয়ের একটি স্মার্ট ওয়েব সাইট চালু করতে পেরে আমি ও আমরা একাত্মতা প্রকাশ করতে চাই। আমাদের সকল কর্মকান্ড ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ পেলে আমাদের কর্মকান্ড তথা বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে ইন্টারনেট ব্যবহারকারীরা অতি সহজে ঘরে বসে জানতে পারবেন। আমি এবং আমার শিক্ষকগণ আশা করেন যে, ওয়েবসাইটের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরাই শুধু নয় সারা দেশের শিক্ষা ব্যবস্থার একটি সামাজিকীকরন সম্ভব হবে।
আমি অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক, সুধীমহল ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মোঃ বাবুল হোসেন মীর
প্রধান শিক্ষক
দয়ারামপুর উচ্চ বিদ্যালয়
মোবাইল নং ০১৯১৫১৩০০৪৯